শিবপুর সমাজসেবা অফিসের সামনে আবর্জনার স্তূপ 

শিবপুর উপজেলার মূল ফটকের ঠিক পশ্চিম পাশে উপজেলা পরিষদ মিলনায়তন, ফটকের পূর্ব পাশে রয়েছে উপজেলা সমাজসেবা অফিসের একটি টিন সেট ঘর। ঘরটির ২/৩ কক্ষে দীর্ঘ দিন দরে অফিসের কার্যক্রম চালিয়ে আসছে উপজেলা সমাজসেবা অফিস। অফিস কার্যালয়ের ঠিক দশ ফুট সামনেই রয়েছে আবর্জনার স্তূপ।  

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, গত ছয় মাস আগেও সমাজসেবা অফিসের সামনে সুন্দর একটি ফুলের বাগান ছিল। পরিচর্যার অভাবে এখানে আর ফুলের বাগান নেই। বর্তমানে ফুলের বাগানের সামনে আবর্জনার স্তূপ পরে আছে।
 
শিবপুর পৌরসভা কর্মরত পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী আলতাপ হোসেন বলেন, আমি সমাজসেবা অফিসের সামনে কোন ময়লা ফেলি না। উপজেলা কৃষি অফিসের ময়লা মো. খোকন মিয়া এখানে এনে ফেলে যায়। 

উপজেলা পরিষদের কর্মরত পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী রহিমা বেগম, মাসুদা বেগম, হুসু বেগম বলেন, সমাজসেবা অফিসের সামনের ময়লা-আবর্জনা ফেলা নিয়ে একে অপরকে দোষ দিচ্ছেন।

সমাজ সেবা অফিসে সেবা নিতে আশা উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মাফুজুর রহমান ভূঁইয়া বলেন, অফিসের কাজ করতে একটু সময় লাগে। অফিসের সামনে বসার কোন ব্যবস্থা নেই। সমাজসেবা অফিসের সামনে একটি সিমেন্টের বেঞ্চ রয়েছে। বেঞ্চের সামনেই অনেক ময়লা-আবর্জনা পরে থাকতে দেখা যায়। সেই ময়লা থেকে অনেক র্দুগন্ধ বের হয়।  

শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান বলেন, উপজেলা সমাজসেবা অফিসে সেবা নিতে আসলে বসার কোন ব্যবস্থা নেই। পাশেই চেতন মিয়ার চায়ের দোকানে বসে থাকতে হয়।

উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুদুর রহমান বলেন, আমার অফিসের সামনে ময়লা আবর্জনা কে ফেলছে তা আমি জানি না।