চট্টগ্রামে ৬ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগাড়ায় রবিবার দেড়টার (১ মে) দিকে এ অভিযান চালানো হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তি হলেন, লোহাগাড়া উপজেলার আধুনগর উক্তর হরিণা চৌধুরী পাড়া এলাকার মো. সরওয়ার কামালের পুত্র মো. সাহাব উদ্দিন (২৯)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দেড়টার দিকে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিস্থ পরিতোষের ৩য় তলা বিল্ডিংয়ের সামনে একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হইয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।