মৈন্দে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল-রবীন্দ্র জয়ন্তী’ উদযাপন করা হয়েছে। বুধবার  (২৫ মে) সকালে এফ আর আদর্শ বিদ্যাকাননের আয়োজনে এ উদযাপন করা হয়। 

এফ আর আদর্শ বিদ্যাকানন প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। ‘আয় চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নিসেতু/ দুর্দিনের এই দুর্গশিরে, উড়িয়ে দে তোর বিজয় কেতন।’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে বজলুর রহমান পাঠাগার এবং এফ আর আদর্শ বিদ্যাকাননের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন এফ আর আদর্শ বিদ্যাকানন ও বজলুর রহমান পাঠাগারের পরিচালক পাভেল রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিলকিছ আক্তার, শিক্ষক নিগার সুলতানা ও অভিভাবকেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বজলুর রহমান পাঠাগারের সমন্বয়ক তানহা ও নওরিন।

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপনে অংশ নেয় শিশুরা।

শিক্ষার্থীরা পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তালগাছ’, ‘কানাই মাস্টার’, ‘আমাদের ছোট নদী’ এবং কাজী নজরুল ইসলামের ‘আমি হব সকাল বেলার পাখি’, ‘লিচু চোর’, ‘সংকল্প’, ‘চল চল চল’ কবিতা।

আবৃত্তিতে অংশ নেয়-তানহা, নওরিন, মিম, সাথী, সাফুয়ান, অর্পণ, নিজবা, ইফরান, আফজাল, জুলফা, রজিব, শাওন, আশরাফুল, স্মৃতি, মাইশা, রিহাম, মরিয়ম, ইকরা, বিল্লাল, জিহাদ, সাদিয়া, তাহিয়া।

এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।