বাকেরগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দিনব্যাপী কর্মশালা

বরিশালের বাকেরগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকদের ভূমি রেজিষ্ট্রেশন কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল ১০ টায় উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা সাব-রেজিস্ট্রার হারুন আল ইসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা। রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন-আগৈলঝাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার আলী আজগর ও বানারীপাড়া চাখার সাব-রেজিস্ট্রার জিহান আহমেদ প্রমুখ।

কর্মশালায় স্বাগত বক্তব্য ও উদ্বোধনের পর ১০ জাতীয় শুদ্ধাচার কৌশল, হয়রানি মুক্ত নাগরিক সেবা নিশ্চিতকরণ ও সামাজিক দ্বায়বদ্ধতাসহ বিভিন্ন প্রকার দলিল লেখন, এলটি নোটিশ প্রস্তুত করণ, দলিল প্রস্তুতে যাবতীয় তথ্যাদি বা পরিস্থিতি সঠিকভাবে বর্ণনা না করিলে দায় ও শাস্তির বিধি, দলিল লেখক (সনদ) বিধিমালা ২০১৪ ও দলিল লেখকদের আচরণ সংক্রান্ত দ্যা স্ট্যাম্প অ্যাক্ট ১৮৯৯, একটি নির্ভুল তথ্য সম্বলিত দলিল প্রস্তুত করণে দলিল লেখক, দলিলদাতা ও গ্রহীতার দায়িত্ব কর্তব্য সমূহ।

সরকারি রাজস্ব আদায় জমা নিশ্চিত করণ, অফিস ব্যবস্থাপনা, পত্র প্রেরণ ও গ্রহণ পদ্ধতি, ফাইল ব্যবস্থাপনা সহজীকরণ সরকারি কর্মচারি (আচরণ) বিধিমালা ১৯৭৯ সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫, সর্বশেষ বিধিমালা ২০১৮,রেকর্ডরুম ও নথিপত্র সংরক্ষণ পদ্ধতি রেকর্ডরুম ব্যবস্থাপনা, নিবন্ধন এর নির্দেশনাবলী অতিরিক্ত নকল-নবীশদের দায়িত্ব ও কর্তব্য, বিল প্রস্তুতসহ ব্যাপক নির্দেশনা নিয়ে এ প্রশিক্ষণ দেওয়া হয়।