আমি কিংবদন্তির কথা বলছি
আবু জাফর ওবায়দুল্লাহ
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কবিতা ও প্রতিবাদী দেশাত্মবোধক গান বড় ভূমিকা পালন করেছিল। বিশেষ করে প্রতিবাদী ও সংগ্রামী চেতনা সঞ্চারের মধ্য দিয়ে কবিতা বাঙ্গালিদের যুদ্ধে প্রেরণা জুগিয়েছিল।
গ) উদ্দীপকে ‘আমি কিংবদন্তির কথা বলছি ’ কবিতার কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? আলোচনা করো। (প্রয়োগমূলক)
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় প্রতিটি মুক্ত শব্দ ও সংগীতকে কবিতা বলা হয়েছে, যা চেতনাগত দিক থেকে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের চেতনা যে বিষয়গুলো সবচেয়ে উদ্দীপ্ত করেছে , তার মধ্যে কবিতাটি অন্যতম। কবিতার উত্থানে অনুপ্রাণিত হয়ে মুক্তিযোদ্ধারা সাহস ও শক্তি সঞ্চয় করেছিল । উদ্দীপকে স্বাধীনতা যুদ্ধে কবিতার অবদানের কথা জানতে পারা যায়। যুদ্ধের সময় এ দেশের দেশপ্রেমিক কবি সাহিত্যিকগণ তাদের কলমের ভাষায় যুদ্ধ করেছিল। কবিতা, গান ইত্যাদির মাধ্যমে কোটি কোটি মানুষ যুদ্ধ করার প্রেরণা পেয়েছিল। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায়ও যুদ্ধ ও অভ্যুত্থানের অনুপ্রেরণা হিসেবে কবিতার কথা পাওয়া যায়। কবির মতে রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ মানেই কবিতা, যা চেতনাগত দিক দিয়ে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ।
ঘ) ‘কবিতা বাঙালিকে দিয়েছে প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা’ উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার আলোকে বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতামূলক )
উত্তর: ‘কবিতা বাঙালিকে দিয়েছে প্রতিবাদের ভাষা’- উক্তিটি উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার আলোকে বিশ্লেষণ করার দাবী রাখে । যে কোনো জাতির জাতিসত্তার বোধ জাগ্রত হয় কবিতা, গান ইত্যাদির মাধ্যমে। মূলত যুগে যুগে সমস্ত কবিতা , গান কোনো না কোনোভাবে মানুষের চেতনাকে শাণিত করেছে। উদ্দীপকে মুক্তিযুদ্ধের সাথে কবিতার সংশ্লিষ্টতার কথা রয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের উত্সাহ দানের জন্য দেশের কবিগণ সৃষ্টি করেছেন অনবদ্য শব কবিতা, যা মুক্তিযোদ্ধাদের সাহস ও শক্তি জুগিয়েছে। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবিতাকে সমস্ত প্রতিবাদ আর প্রতিরোধের অমিয় বাণীরূপে উপস্থাপন করা হয়েছে। যে কবিতা পড়তে জানে সেই পারে নিজের জীবন বাজী রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। কবিতা যোদ্ধাদের মনোবল অনেক বাড়িয়ে দেয়। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবিতাকে প্রতিবাদ আর মনোবল বৃদ্ধির বাণী বলা হয়েছে। তাই বলা যায় উক্ত উক্তিটি যথার্থ ।
লেখক: বিসিআইসি কলেজ, মিরপুর, ঢাকা