শিশুদের কেনাকাটার ব্যাপারে সবারই নজর থাকে আলাদা। পরিবারের বড়দের জন্য কিছু কেনা হোক আর না হোক, বাসার শিশুদের মুখে হাসি ফোটাতে অভিভাবকদেরও চেষ্টার কমতি থাকে না। এরই ধারাবাহিকতায় বিক্রেতারাও চেষ্টা করেন নানান ডিজাইনের, নানান ধাঁচের নিত্যনতুন পোশাকসহ শিশুদের বিভিন্ন জিনিস বাজারে আনতে।
এবার ঈদে সামনে রেখে অনলাইন ও নিজস্ব আউটলেটে শিশুদের জন্য অকর্ষণীয় মডেলের পোশাক নিয়ে এসেছে ‘ডেজেল ব্লু’।
ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর স্নাতকোত্তর সম্পন্ন করা ‘ড্যাজেল ব্লু’র কর্ণধার শরিফা আক্তার কনা জানান, এবারের ঈদের পোশাক মধ্যে রয়েছে ভিন্নতা, যেহেতু অনেক গরম তাই কটন বা সুতি কাপড়ের উপরেই প্রাধান্য দেয়া হয়েছে। তাছাড়াও পার্টি ফ্রক, বাচ্চাদের গাউন, টপস এগুলোর উপর নজর দেয়া হয়েছে বিশেষভাবে।
শরিফা আক্তার কনা জানান, দেশীয় ডিজাইনে মেয়েশিশুদের পোশাকের চাহিদা দেশে অনেক। সেই চাহিদা পূরণ করতে দেশেই মেয়েশিশুদের আরামদায়ক পোশাকের ডিজাইন, কোয়ালিটি নিয়ে কাজ করছে আমার প্রতিষ্ঠান।তার ১০ বছরের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ক্রেতাদের কাছে বিশ্বস্ত নামে পরিণত হয়েছে।
আউটলেটের পাশাপাশি অনলাইনে ওর্ডার করে ‘ডেজেল ব্লু’ অকর্ষণীয় মডেলের পোশাক কিনতে পারবেন ক্রেতারা। এজন্য ‘ডেজেল ব্লু’র ওয়েবসাইট https://www.dazzlebluefashion.com/ ভিজিট করুন। সেই সঙ্গে ফেসবুক পেজে গিয়ে ওর্ডার করতে পারেন। https://www.facebook.com/dazzlebluefashion.
প্রসঙ্গত, শরিফা আক্তার কনা শুধু ব্যবসায়ী নন, একজন শিক্ষকও। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশায়ও যুক্ত। ১০ বছর আগে তার প্রতিষ্ঠানটি। ১০ বছরে ৪০ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন তিনি। দেশের নামকরা প্রতিষ্ঠানের কাছ ছেলে পেয়েছেন অ্যাওয়ার্ড। মেয়েশিশুদের পোশাক রপ্তানি করার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।