শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় এ পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।
সকাল ১১ টা থেকে পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ১ম ও ২য় গেইট থেকে প্রবেশ করানো হয়। পরীক্ষা চলাকালে পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসমূহে পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. হারুনর রশীদ ।
তিনি বলেন, 'আমাদের কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের কেন্দ্রসমূহে কোনো ধরনের অপ্রাসঙ্গিক ঘটনা ঘটেনি । আমাদের বিশ্ববিদ্যালয়ে তিনটি কেন্দ্রে ৭ হাজার পরীক্ষার্থীর আসন বিন্যাস্ত করা হয়। এর মধ্যে মোট ৬ হাজার ৭৪১ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ নেয়।'