বেরোবিতে শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন  

শোকের মাস আগস্ট উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ আগস্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। এসময় উপস্থিত সবাই কালো ব্যাজ ধারণ করেন।   

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। পরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মৌন মিছিল ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. মতিউর রহমান, কলা অনুষদের ডীন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, প্রক্টর মো. গোলাম রব্বানী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. ওসমান গনি তালুকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. নুরুজ্জামান খান উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।