আরও ৩০ পয়সা দর হারালো টাকা

ফের ডলারের বিপরীতে কমছে টাকার মান। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সোমবার (৮ আগস্ট) ডলার বিক্রি করেছে ৯৫ টাকা দরে। গতকাল বিক্রি করেছিল ৯৪ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ ডলারের বিপরীতে টাকার মান আরও ৩০ পয়সা কমানো হলো।

‌সোমবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার লেনদেন হয়েছে ৯৫ টাকায়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আজ এ দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে।

নিয়ম অনুযায়ী এটিই ডলারের আনুষ্ঠানিক দর। একদিন আগেও এ দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা। সেই হিসাবে দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ৫৫ পয়সা।

এদিকে এদিন কার্ব মার্কেট বা খোলা বাজারে ডলার নগদ কিন‌তে গ্রাহক‌কে গুনতে হ‌চ্ছে ১১৪ থে‌কে ১১৫ টাকা। আর বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লো‌তে ১০৭ থে‌কে ১০৮ টাকা পর্যন্ত দা‌মে নগদ ডলার বি‌ক্রি হচ্ছে।