বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা ক্লাবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা ক্লাব।

শুক্রবার (২৬ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ঢাকা ক্লাবের নেতৃবৃন্দ। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। 

dhaka

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেলের নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও এপ্লইজ ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭৫ সালের আগস্ট ১৫ আগস্ট ভোরে নৃশংসভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতক। খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জনকে হত্যা করা হয়।