২৬ বছর বয়সী রাওয়ান আহমেদ চৌধুরী একজন ফিটনেস মডেল, ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যেই পরিচিত হয়ে উঠেছেন। পারিবারিক সূত্রেই তিনি একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা, বর্তমানে যুক্ত আছেন ব্যবসা প্রতিষ্ঠান ভ্যানগার্ড এসেট ম্যানেজমেন্ট। পাশাপাশি নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতেই ফিটনেস মডেলিং শুরু করেন তিনি।
রাওয়ান ২০১৫ সাল থেকে শুরু করেন ফিটনেস মডেলিং। বাংলাদেশে ফিটনেস মডেলিং এতটা পরিচিত না হলেও রাওয়ান চেয়েছিলেন নিজেকে এই পরিচয়ে গড়ে তুলবেনই। তার যাত্রা সহজ ছিলোনা মোটেও।
শুরুর গল্প সম্পর্কে তিনি জানান, মডেল হিসেবে তার যাত্রা শুরু ২০১৫ সালে ছোটখাট বিজ্ঞাপনের হাত ধরে। কিন্তু নিউইয়র্কে পড়াশোনার কারণে সময় দিতে পারছিলেন না। তবু সেখানেও পড়াশোনা আর কাজের পাশাপাশি চালিয়ে গেছেন মডেলিং। ফিটনেস মডেলিং এর এই পথচলায় কাজ করেছেন সেইলর বিডি, ইয়েলোর মতো বাংলাদেশ এর মতো প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর মডেল হিসেবে। পাশাপাশি বিদেশের বহু ম্যাগাজিন ও ফ্যাশন এজেন্সির হয়ে কাজ করে চলেছেন সমানতালে।
সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত 'বিআইএফএ (বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড-২০২২)' এর পুরষ্কার জিতেন রাওয়ান। এরই সাথে সারেল ম্যাগাজিনেও স্থান পেয়েছে রাওয়ানকে নিয়ে করা ফিচার।
তার পথচলার পেছনে পরিবারের অবদান জানিয়ে বলেন, সবসময় পরিবারকে পেয়েছেন কাছে। এছাড়াও সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহর প্রতি।
সুযোগ পেলে দেশের ছোটপর্দা ও বড়পর্দায় কাজ করার ইচ্ছে রয়েছে রাওয়ানের। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাওয়ান জানান, দেশের উঠতি প্রজন্মের কাছে হয়ে উঠতে চান ফিটনেসের পথপ্রদর্শক হিসেবে। তার প্রত্যাশা, যেন ফিটনেসে অনুপ্রাণিত হয় দেশের যুবসমাজ।