সার্জারির পর ওজন কেন বাড়ে

ওজন বেড়ে যাওয়া আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার কারণ। যেকোনো কারণেই ওজন বাড়তে পারে। বিশেষত সার্জারির পর হুর হুর করে ওজন বাড়তে থাকে। একটি সমীক্ষা থেকে জানা গেছে, ৮০ শতাংশ নারী সার্জারির পর ওজন বাড়ার সমস্যায় ভোগেন। কিন্তু এমনটা কেন হয় জানা আছে কি?

ফ্লুইড রিটেনশন
সার্জারির পর ফ্লুইড রিটেনশনের কারণে ওজন বাড়তে পারে। মেডিকেলের ভাষায় একে বলা হয় এডিমা। আপনার বিভিন্ন অঙ্গের ফাঁকা অংশে পানি জমে যায়। এতে ওজন বাড়ে আবার আপনার ওজন স্থায়ীভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

ট্রমার কারণেও দেহে অতিরিক্ত তরল জমতে পারে

ট্রমা
সার্জারির সময় দেহের টিস্যুতে ট্রমা প্রভাব ফেলে। ট্রমার কারণেও দেহে অতিরিক্ত তরল জমতে পারে। আবার সার্জারিতে দুর্ঘটনা ঘটলেও দেহে পানি জমে।

স্ট্রেস
সার্জারির আগে ও পরে স্ট্রেসে ভোগাটা স্বাভাবিক। এটি মূলত হরমোনাল অস্বাভাবিকতা যা দেহে পানি জমার আরেকটি কারণ। অ্যান্টি ডায়াবেটিক হরমোন সার্জারির পর স্ট্রেসে হাই লেভেলে পৌঁছে যায়। এর ফলে অযৌক্তিকভাবে দেহে ওজন বাড়ে।

একটিভ না থাকা
সার্জারির পর দীর্ঘদিন একটিভ থাকা হয় না। ফলে দেহে জড়তা আছে, মাংসপেশি দুর্বল হয়ে যায়।

সার্জারির পর কমফোর্ট ফুডও শরীরের ওজন বাড়াতে ব্যাপক প্রভাব রাখে

কমফোর্ট ফুড
সার্জারির পর কমফোর্ট ফুডও শরীরের ওজন বাড়াতে ব্যাপক প্রভাব রাখে।

এই ওজন কমাবেন কিভাবে?
অস্ত্রোপচারের পর ৫-৬ পাউন্ডের বেশি ওজন বাড়ে না। এই ওজন কমাবেন কি করে? চলুন জেনে নেওয়া যাক: 

  • ডাক্তারের পরামর্শ নিয়ে খাদ্যতালিকা ও খাদ্যাভ্যাস গড়ে তুলুন। কিভাবে খাবেন এবং বেশি ক্ষুধা লাগলে কি করবেন তা জেনে নিন।
  • প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে ফ্লুইড রিটেনশান কমানো সম্ভব।