রঙ বাংলাদেশ-এর শারদ সংগ্রহ

কদিন পরেই বাঙালি মেতে উঠবে শারদীয় উৎসবে। উৎসব সাজাতে প্রস্তুত ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। প্রতিবারের মতো রঙ বাংলাদেশ-এর পুজো সংগ্রহ অন্য সবার চেয়ে আলাদা। রঙ বাংলাদেশ সব উৎসবে থিমভিত্তিক সংগ্রহ সাজিয়ে থাকে। এবারও সেই ধারা অব্যাহত রয়েছে। শারদীয় আয়োজনকে অনিন্দ্যসুন্দর করতে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘পূজার ফুল’। যে কোন পূজার প্রধান উপকরণ হচ্ছে ফুল। পূজার ব্যবহৃত জবা, পদ্ম, নীলকণ্ঠ, শিউলিসহ নানান ফুলকে উপজীব্য করে সাজানো হয়েছে রঙ বাংলাদেশ এর এবারের শারদ সংগ্রহের নকশা।    

রঙ

এবারের শারদ সংগ্রহ তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। ডিজাইনে বিভিন্ন ধরনের কটন, স্লাব কটন, লিনেন, হাফসিল্ক, জর্জেট,এন্ডি সিল্ক, সেমি পিওর, নেট কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রং হিসাবে বেছে নেওয়া হয়েছে সাদা, লাল, নীল, লাইট ব্রাউন, মেজেন্টা, মেরুন, অকার ইয়েরো, অফ হোয়াইট। আর সহকারি রং হিসাবে আছে লাইট পেস্ট, অরেঞ্জ, অলিভ, পিচ, সী গ্রিন, ডিপ ফায়োলেট। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, এমব্রডারি, কারচুপি ও কাটিং অ্যান্ড সুইং।

রঙ

কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই শিশুদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। পরিবারের সবার জন্যে একই ধরণের ম্যাচিং পোশাক। সুতরাং এবার বাবা-মা, মা-মেয়ে, বাবা- ছেলে এমনকি পরিবারের সবাই আলাদা আলাদাভাবে বা একই ম্যাচিং এ থিমের পোশাক পরে উদযাপন করতে পারবেন এবারের শারদীয় উৎসব।  

রঙ

ষষ্ঠী থেকে দশমী, কুমারী পূজা থেকে সিঁদুর খেলা, ধুনুচি নাচ থেকে প্রসাদ বিতরণ, প্রতিদিন সন্ধ্যা আর সকালের অঞ্জলি থেকে ভাসান- প্রতিটি উপলক্ষকে বর্ণময় আর আনন্দময় করতে পারেন এবার রঙ বাংলাদেশ-এর পোশাকে। এছাড়া আমাদের সাব ব্র্যান্ড-তরুণ প্রজন্মের পছন্দকে মাথায় রেখে ওয়েস্ট রঙ এর পোশাক, বয়োজ্যেষ্ঠদের আপন ভুবন শ্রদ্ধাঞ্জলি আর শিশুতোষ ফ্যাশনের আনন্দময় ভুবন রঙ জুনিয়র এরও আলাদা শারদীয় আয়োজন রয়েছে। 

রঙ

শারদীয় উৎসবে সবার বাজেট বিবেচনায় রেখে পোশাকের মূল্য রাখা হয়েছে ক্রয়সাধ্যের মধ্যেই। ঘরে বসেও পেতে পারেন রঙ বাংলাদেশ-এর সামগ্রী। এইসময়ে অনলাইন কেনাকাটায় সকল পণ্যে ১০% ডিসকাউন্টের সুবিধাও উপভোগ করবেন ক্রেতাসাধারণ আর প্রি পেমেন্ট করলে থাকছে সারাদেশে ফ্রি ডেলিভারি। এছাড়া ‘অধিক ক্রয়ে, অধিক লাভ’ অফারে আছে গিফট কুপন, প্রতি হাজারের ১০০টাকার কুপন।

রঙ

রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের যেকোন আউটলেটেই পাবেন চমৎকার এই শারদ সংগ্রহ। শোরুমের  পাশাপাশি অনলাইনেও পাবেন রঙ বাংলাদেশ-এর সকল শারদ সংগ্রহ। আছে হোম ডেলিভারির সুবিধাও, আপনার অর্ডার করা 'রঙ বাংলাদেশ' এর পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌঁছে যাবে আপনার ঘরে।