বশেমুরকৃবি বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল, সম্পাদক সোনিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম সরকার (২৯তম বিসিএস প্রশাসন) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনিয়া আফরোজা (৩২তম বিসিএস কৃষি)।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি নিঝুম কাইয়ুম তালুকদার (৩০তম - কৃষি) ও সৌতম শীল রাজেশ (৩১তম - কৃষি), যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সোহাগ (৩৪তম - কৃষি), সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম (৩২তম - কৃষি), সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন (৩৫তম - কৃষি), কোষাধ্যচক্ষ ওমর ফারুক (৩৬তম - কৃষি), দপ্তর সম্পাদক আসলাম হোসেন শেখ (৩৪তম - মৎস্য), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন (৩৫তম - কৃষি), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর নবী দেওয়ান (৩৫তম - কৃষি)।

কার্যনির্বাহী সদস্য মো.মহিউদ্দিন (৩১তম - কৃষি) ও রাহাত হাসনাত (৩১তম - তথ্য)।

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ও সাধারণ মানুষকে সেবা দিতে নিরলসভাবে কাজ করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত নেতারা।