কুড়িগ্রামে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আয়োজিত শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে  অতিথি হিসেবে ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, দৈনিক ইত্তেফাক দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলন-সংগ্রামে, দেশের-জাতির বিভিন্ন সংকটকালে ভূমিকা রেখেছে। বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের ইতিহাসে ইত্তেফাকের একটি বড় ভূমিকা রয়েছে। ইত্তেফাক কখনো অসত্যের কাছে, অসামাজিকতার কাছে বা জাতির সাথে কখনো বেইমানী করেনি বা অন্যায়ের সাথে আপোষ করেনি। দৈনিক ইত্তেফাকের দীর্ঘ পথচলায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

দৈনিক ইত্তেফাকের উত্তোরোত্তর সম্মৃদ্ধি কামনা করে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীব নীলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও আলোচনায় অংশ নেন- কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, কুড়িগ্রাম সরকারী মহাবিদ্যালয়ের উপাধাক্ষ মীর্জা নাসির উদ্দিন, সাংবাদিক হুমায়ুন কবীর সুর্য্য, খন্দকার একরামুল হক সম্রাট, খন্দকার মাহফুজ টিউটর, ইউসুফ আলমগীর, তৌহিদুল বকসী ঠান্ডা, কবি ও সাংবাদিক বাদশা সৈকত, ইত্তেফাক কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন প্রমুখ।  আরো উপস্থিত ছিলেন, ইত্তেফাক এর চিলমারী সংবাদদাতা নজরুল ইসলাম সাবু, রাজিবপুর সংবাদদাতা আব্দুল্লাহ আল মামুন, রাজারহাট সংবাদদাতা আলতাফ হোসেন, ফুলবাড়ী সংবাদদাতা অনিল চন্দ্র রায়, রৌমারী সংবাদদাতা এমদাদুল হক সহ গণমাধ্যম কর্মী, সুধিবৃন্দ ও পত্রিকার এজেন্টগণ।