সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৫০

স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলো এই বছর; আর বায়ান্নর ভাষা আন্দোলনের ৭২ বছর পূর্তি। দেশের ঐহিত্যবাহী দৈনিক ইত্তেফাকেরও ৭২ বছরে পদার্পণ করেছে। একাত্তর পেরিয়েও চিরনবীন ইত্তেফাক। নানা চড়াই-উতরাই পেরিয়ে গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী এই দৈনিক। সারাদেশে আজ বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবর-

রাজশাহী
দিনটি উপলক্ষে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সুধী সমাবেশ। অনুষ্ঠানে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া ও সম্পাদক মন্ডলীর সাবেক সভাপতি মরহুম ব্যারিস্টার মইনুল হোসেনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

ইত্তেফাক রাজশাহী অফিসের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান ও ফটো সাংবাদিক আজাহার উদ্দিনের যৌথ সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখার উল আলম মাসউদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জোবাইদা আয়েশা সিদ্দিকাসহ আরও অনেকেই। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশের ইতিহাস বিনির্মাণের যে পথচলা, তার সূচনা করেছিলেন মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া। ইত্তেফাকের যাত্রা বাংলাদেশ জন্মের জন্য উল্লেখযোগ্য মাইলফলক। সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। সংবাদপত্র না পড়লে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। অথচ বর্তমানে অনেক সংবাদপত্র জনগণের বিপক্ষে কাজ করছে। অনেক গণমাধ্যমকর্মী সাম্রাজ্যবাদে জড়িত, তাদের নিয়ন্ত্রণ করেছে কিছু সাম্রাজ্যবাদী মানুষ। তবে ইত্তেফাক শুরু থেকে এখনও সঠিক পথরেখায় কাজ করছে। ইত্তেফাক এখনও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকতা করছে। ইত্তেফাকে  জনস্বার্থ বিরোধী সংবাদ দেখা যায় না। ১৯৪৭ সালের দেশ ভাগের পর পশ্চিম বাংলার ইতিহাস, ঐতিহ্য, স্বাধীকার আন্দোলন সবকিছু মিলিয়ে মুসলিম বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য ইত্তেফাকের ভূমিকা অপরিসীম।‘ 

বরিশাল
বরিশাল অফিস জানায়, বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের জন্মদিন উপলক্ষে সরকারী-বেসরকারী সংস্থাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ফুল ও কেক নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।  ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে ভবিষ্যত সাফল্য কামনা করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (সদর) জাকির হোসেন মজুমদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজসহ প্রমুখ।

রংপুর।

রংপুর 
রংপুরে উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এ উপলক্ষে রংপুর রিপোর্টার্স ক্লাবে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী বাদল।
লিয়াকত আলী বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকা আপোসহীন ভাবে সংবাদ প্রকাশ করে যাচ্ছে। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ইত্তেফাকের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে দৈনিক ইত্তেফাক এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পাঠকের কাছে সমাদৃত। প্রতিষ্ঠার পর থেকে দৈনিক ইত্তেফাক গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে।

নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে আনন্দঘন পরিবেশে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বন্দর প্রেসক্লাবে আয়োজিত হয় আলোচনা সভা। দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে ও বন্দর সংবাদাতা নাছির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, বন্দর বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান ও সমাজ সেবক এরিক সরকারসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

নেত্রকোনা
নেত্রকোনা প্রতিনিধি জানিয়েছেন, দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে  থেকে বের হয় বর্ণাঢ্য র্যালী। র্যালীটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও প্রেসক্লাব ভবনে এসে শেষ হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা  সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রুহুল আমিন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ওলিওল্লাহ, হিমু পাঠক আড্ডার সভাপতি আলপনা বেগম, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক পল্লব চক্রবর্তী,  সাংবাদিক মনিরুজ্জামান মহসিন,  কবির হোসেন চান মিয়া, সাংবাদিক মীর মনিরুজ্জামান এবং ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল প্রমুখ।

ঝালকাঠি
নলছিটি (ঝালকাঠি) সংবাদাতা জানিয়েছেন, দিনটি উপলক্ষে সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন নলছিটি পাবলিক লাইব্রেরীর সভাপতি ও সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক সামছুল আলম খান বাহার। নলছিটি প্রেসক্লাবের সহ- সভাপতি মিলন কান্তি দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশের আলোর নলছিটি উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন মনু, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের ঝালকাঠি জেলা প্রতিনিধি কেএম সবুজ, ইত্তেফাক নলছিটি উপজেলা সংবাদদাতা মো. শরিফুল ইসলাম (পলাশ) প্রমুখ। 

শেরপুর
দিনটি ঘিরে মঙ্গলবার ১১ টায় শেরপুর শহরের নিউমার্কে রবীনিয়োগী সভাকক্ষে  আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি পালিত হয়। ইত্তেফাকের শেরপুর জেলা প্রতিনিধি সুশীল মালাকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুধাময় দাস। আলোচনায় অংশ নেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ আহমেদ, সাংবাদিক সঞ্জীব চন্দ্র বিলটু ও দৈনিক ইত্তেফাকের নকলা উপজেলা প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী প্রমুখ। 

শরীয়তপুর
দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে শরীয়তপুরে। এ উপলক্ষে সকাল ১১টায় শহরের ফুলের মার্কেটে ইত্তেফাকের ৭২ তম সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাক জাজিরা সংবাদদাতা শাহিন আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল২৪ এর  প্রতিনিধি নুরুল আমিন রবিন, সময় টিভির জেলা প্রতিনিধি বিএম ইসরাফিল, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ। উপস্থিত ছিলেন একুশে টিভির জেলা প্রতিনিধি আবুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি সগির হোসাইন এশিয়ান টিভির ফারুক আহমেদ মোল্লা, ডিবিসি নিউজের রাজিব হোসেন রাজন,যমুনা টিভির শাকিল আহমেদ প্রমুখ।

কুড়িগ্রাম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে সুধী সমাবেশ। কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন কুড়িগ্রাম সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন এবং সভাপতিত্ব করেন ইত্তেফাকের ভূরুঙ্গামারী সংবাদদাতা আনোয়ারুল হক।

এ সভায় অংশ নেন কুড়িগ্রাম জেলা তথ্য কর্মকর্তা মো. শাহজাহান আলী, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন, কুড়িগ্রাম জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বাবু, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ইউনুস আলী, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, দৈনিক সকালের কাগজের সম্পাদক খন্দকার মাহফুজ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, ইত্তেফাকের চিলমারী সংবাদদাতা নজরুল ইসলাম সাবু, নাগশ্বরী সংবাদদাতা কির্তীকা সেন প্রমুখ। 

লালমনিরহাট 
লালমনিরহাটে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে এলজিইডি মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।  ইত্তেফাক জেলা প্রতিনিধি গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার হাফিজুর রহমান, অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল, চেম্বার অব কমার্সের পরিচালক শাহজাহান আলী প্রামাণিক লাভলু, সমাজকর্মী শামস ই রহমান নুপুর, নিয়াজ আহমেদ রেজা, প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল আলীম, সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সাইয়েদা ইসলাম সুম্মা আকতার প্রমুখ।

মাগুরা 
মাগুরায়  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত হয় আলোচনা সভা। মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক । বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ওয়ালিয়র রহমান , সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আরজু সিদ্দিকী । স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের মাগুরা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট অমিত মিত্র । অনুষ্ঠানে সাংবাদিক , আইনজীবী , শিক্ষক , কবি, সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

রাজবাড়ী
রাজবাড়ী প্রতিনিধি জানিয়েছেন, দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে  আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

রাজবাড়ীর সিনিয়র সাংবাদিক বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন। এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসকের প্রতিনিধি এনডিসি নাহিদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবু রাসেল, রাজবাড়ী থানার ওসি মো. মাহমুদুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মো. শিহাবুর রহমান, দৈনিক ইত্তেফাকের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. মাহফুজুর রহমান প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নান মো. রেজাউল করিম মানিক, সাংবাদিক বাদশা ওসমানী, মো. হারুন উর রশিদ, সাংবাদিক মেসবাউল মোকারম হিমেল, লাবনী ইয়াসমিন প্রমুখ।

চাঁদপুর।

চাঁদপুর
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, ‘ইত্তেফাক পত্রিকার যে মানদণ্ড ছিলো তা ধরে রেখেছে। আমরা এটা বলতেই পারি ইত্তেফাক পত্রিকা সকলের পত্রিকা।‘  

প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত এর সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, প্রেসক্লাব সিনিয়র যুগ্ম-সম্পাদক শওকত আলী, কার্যকরী সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, মাই টিভির জেলা প্রতিনিধি মুনওয়ার কানন, আমার সংবাদের জেলা প্রতিনিধি সেলিম রেজা, বাসস এর জেলা প্রতিনিধি আব্দুস সালাম প্রমুখ।

জামালপুর
জামালপুরের ইসলামপুরে আনন্দঘন পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে দিনটি উদযাপন করেন অতিথিরা। ইত্তেফাকের ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়নের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাধারণ সম্পাদক হাফিজ লিটন,পল্লীকণ্ঠ প্রতিদিনের প্রতিনিধি আ. সামাদ, মোহনা টিভি জেলা প্রতিনিধি ও আমার দেশ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি ওসমান হারুনী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে উপজেলা প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার সাবেক সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি আব্দুল আউয়াল মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের পদার্থ বিদ্যা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শফীউল হাসান তীতুসহ বিশিষ্টজনরা।

নাটোর
নাটোরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে সুধী সমাবেশের মাধ্যমে উদযাপিত হয়েছে ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সন্ধ্যায় নাটোর প্রেসক্লাবের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের নাটোর প্রতিনিধি এম জাহিদুল হুদা ফরহাদ। বিশেষ অতিথি ছিলেন  নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা রবিউল হক, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (অবসরপ্রাপ্ত) গোলাম ইখতিয়ার তাজু। সমাবেশে আরও বক্তব্য রাখেন, সমাজসেবক জুলফিকুল হায়দার বাবু, দিনকালের প্রতিনিধি মনজুর-উল-হাসান, দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি আজিজুল হক টুকু প্রমুখ।

জয়পুরহাট
জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে উদযাপিত হলো দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তালুকদার চেম্বারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান এর সভাপতিত্ব ও ইত্তেফাকের কালাই উপজেলা সংবাদদাতা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন কালাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সারোয়ার শিপন, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাতকাহন পত্রিকার সাব-এডিটর অ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে স্বাধীনতা পর থেকে দৈনিক ইত্তেফাক এখনও জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করছে।

নরসিংদী
দিনটি ঘিরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও সঞ্চালনায় ছিলেন নবধারার অধ্যক্ষ মোতাহার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মেদ রাশেদ হোসেন চৌধুরী।

নরসিংদী

আরও উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, সাবেক শিক্ষা অফিসার একে এম শাহজাহানসহ অনেকে।

সুমানগঞ্জ
বর্ণিল আয়োজনে সিলেটের সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জন্মলগ্ন থেকেই ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন জাতি-রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখেছে। ইত্তেফাক এখনও মানুষের কল্যাণে ভূমিকা রাখছে।

সুনামগঞ্জ  

ইত্তেফাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলুসহ অনেকে।

ইত্তেফাক/এমএএস