কত আয় করলো রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি ম্যায় মক্কর’

প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে ‘তু ঝুটি ম্যায় মক্কর’।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে  ১২১ কোটি রুপি। এছাড়াও শুধুমাত্র ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৯০ কোটি রুপি।

জানা গেছে, ভারতের বড় বড় শহর গুলোর মাল্টিপ্লেক্স গুলোতে ভালো ব্যবসা করছে ছবিটি। এছাড়াও ২০২২ সালের শেষ থেকে শুরু করে ২০২৩ সালের এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির তালিকা বিবেচনা করলে ‘পাঠান’ ও ‘ব্রহ্মাস্ত্র’র পরেই ‘তু ঝুটি ম্যায় মক্কর’ অবস্থান করছে।

রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর

লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর।