রাজশাহীতে ঈদের প্রধান জামাত হযরত শাহ মখদুম ঈদগাহে

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত  হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে।  ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পর পর ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ঈদগাহে ঈদ-উল ফিতরের প্রধান জামাতে ইমামতি করেন জামিয়া ইসলামীয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী।

রাজশাহীতে ঈদ-উল ফিতরের দ্বিতীয় প্রধান জামাত সকাল ৮টায় মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় নগরীর তৃতীয় বৃহত্তম ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে (বড় মসজিদ সংলগ্ন)। বৃষ্টি হলে একই জামাত অনুষ্ঠিত হবে সাহেব বাজার বড় মসজিদে।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল ৭টায়  ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, রাজশাহী শহরের অর্ধশতাধিক ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়  সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে।