জেনে নিন আজ কি অপেক্ষা করছে আপনার রাশিতে

আজ শুক্রবার, ১২ মে ২০২৩, ২৯ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৪ হিজরি। প্রতিদিনের মতো আজও আপনার জন্য অপেক্ষা করছে নানারকম সুখবর। থাকতে পারে দুঃসংবাদও। এদিন ব্যক্তি, পারিবারিক, কর্মক্ষেত্র বা সম্পর্ক কেমন যেতে পারে তার কিছু আগাম ধারণা নিয়ে নিতে পারেন রাশিফলের মাধ্যমে। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজ কি অপেক্ষা করছে আপনার রাশিতে। 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে কেউ কেউ উদ্যোক্তা হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকি নিয়ে কোনো কাজ করা থেকে বিরত থাকুন। রিপুকে সংযত রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। বিদেশযাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।