আজ ৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ, শনিবার। ২০ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ২১ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ৬টা৩৯ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ৫টা ৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৪। শুভ বার: রবি ও বৃহস্পতি। শুভ রত্ন: গার্নেট ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি কর্তৃত্বপরায়ণ ও উচ্চাভিলাষী। দায়িত্ব গ্রহণে আপনি ভয় পান না। আপনার দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির কাছে প্রতিদ্বন্দ্বী পরাভূত হবে। আপনার সাফল্যের পথ হবে প্রশস্ত। আপনি বুদ্ধিমান। নিজের পরিকল্পনা অনুসারে জীবনপথে ধীরে অগ্রসর হোন। প্রাথমিক বাধা এলেও আনুকূল্য আপনি পাবেন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

