আজ ২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার। ১৯ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ২০ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ৬টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ৫টা ৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ২ ও ৪। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: মুক্তা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি আদর্শবাদী ও কল্পনাপ্রবণ। মেধা ও কল্পনাশক্তির যথাযথ প্রয়োগে আপনার সাফল্যের দ্বার উন্মোচিত হতে পারে। ভ্রমণ ও বৈচিত্র্য আপনি ভালোবাসেন। বিদেশে ও অপরিচিত পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নেওয়ার গুণ আছে আপনার। আপনার ভাগ্য উন্নয়নের জন্য আপনি প্রচুর সুযোগ পাবেন। তবে সাফল্য লাভের জন্য আপনাকে স্পর্শকাতরতার ঊর্ধ্বে উঠতে হবে। আত্মবিশ্বাসে বলীয়ান হতে হবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। অবিবাহিতদের কারও কারও বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। অকারণ ব্যয় পরিহার করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।

