আজ শনিবার, ১৩ মে ২০২৩, ৩০ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৪ হিজরি। প্রতিদিনের মতো আজও আপনার জন্য অপেক্ষা করছে নানারকম সুখবর। থাকতে পারে দুঃসংবাদও। এদিন ব্যক্তি, পারিবারিক, কর্মক্ষেত্র বা সম্পর্ক কেমন যেতে পারে তার কিছু আগাম ধারণা নিয়ে নিতে পারেন রাশিফলের মাধ্যমে। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজ কি অপেক্ষা করছে আপনার রাশিতে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা নিতে পারেন। আর্থিক দিক ভালো থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। সামাজিক কোনো কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। গুরুজনের পরামর্শ কাজে লাগতে পারে। তীর্থ ভ্রমণে যেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। সবার প্রতি সদাচরণ করুন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শিল্পীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। আবেগ সংযত রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর ভালো থাকতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। দূরে কোথাও যাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতায় সাময়িক ভুগতে পারেন।