আজ রোববার, ১৪ মে ২০২৩, ৩১ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। ২৩ শাওয়াল ১৪৪৪ হিজরি। প্রতিদিনের মতো আজও আপনার জন্য অপেক্ষা করছে নানারকম সুখবর। থাকতে পারে দুঃসংবাদও। এদিন ব্যক্তি, পারিবারিক, কর্মক্ষেত্র বা সম্পর্ক কেমন যেতে পারে তার কিছু আগাম ধারণা নিয়ে নিতে পারেন রাশিফলের মাধ্যমে। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজ কি অপেক্ষা করছে আপনার রাশিতে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকি নিয়ে কোনো কাজ করা ঠিক হবে না। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থ হতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
নিজের মতামত যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। সন্তানের প্রতি যত্নশীল হতে ভালো করবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
অধীনস্থদের কাজে লাগাতে পারেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পড়াশানায় আনন্দ পাবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে, সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন।