জেনারেটিভ এআই এবং এজের নতুন ফিচারগুলো চলতি মাসে পরীক্ষা-নীরিক্ষা সম্পন্ন করা হয়েছে। মে মাসের শুরুতে মাইক্রোসফট জানায় তারা বিং-এর চ্যাট হিস্টোরিতে বদল আনবে। পাশাপাশি ভিজুয়াল রেসপন্স ও ইমেজ টু টেক্সট সাপোর্টও বিং রেসপন্সে যুক্ত হবে। মূলত মোবাইলে বিং ও এজ অ্যাপের সাপোর্ট বাড়ানোর জন্যই এমন কিছু ফিচার তারা আনতে চলেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মাইক্রোসফট সম্প্রতি বেশ ভালো অবস্থায় রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত বিং এবং অফিস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত নানা সুবিধা দেওয়ার পর থেকেই মূলত তারা প্রতিযোগিতায় এগিয়ে। গুগলও প্রতিযোগিতার কথা চিন্তা করে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এসেছিল। গুগল যদিও ইউজার বেজের কথা চিন্তা করেছে। কিন্তু মাইক্রোসফট সবসময়ই পণ্যের দিকে মনোযোগ দিয়েছে।
চ্যাট হিস্টোরি সেভ করে রাখার সুবিধাটি অনেকদিন ধরেই মাইক্রোসফটের কাছে জানিয়ে আসছে সবাই। চলতি সপ্তাহেই বিং মোবাইল অ্যাপে এই সুবিধা পাওয়া যাবে। এরমানে একাধিক প্লাটফর্মে আপনি চ্যাট করতে পারবেন এবং এজন্য আলাদা বিং চ্যাট খোলা লাগবে না। অ্যাপটি ব্যবহার করতে হলে কিউআর কোড দিয়ে ডেস্কটপ ভার্সনে যুক্ত হতে হবে। বিং হোমস্ক্রিনের জন্যও উইজেট নিয়ে আসছে। উইজ্যাট দিয়েই হোমস্ক্রিনে আপনি নতুন একটি চ্যাট চালু করতে পারবেন।
তবে একটি সমস্যা হলো আপনাকে বেশকয়েকবার একাধিক প্লাটফর্মে যেতে হবে। বিং অ্যাপ এখন ভালোমতোই বুঝতে পারে আপনি কোন প্লাটফর্মে আছেন। বিং-এর নতুন ফিচারগুলো এই সপ্তাহে চালু হলে এর জনপ্রিয়তা আরও বাড়বে তাতে সন্দেহ নেই।