কদিন আগে টেলি নামে এক নতুন স্মার্ট টিভি এলো বাজারে। তারা বিনামূল্যে অনেকগুলো স্মার্ট টিভি বিতরণ করেছে। তবে সাধারণ স্মার্ট টিভির সঙ্গে এই স্মার্ট টিভির পার্থক্য আছে।
টেলি স্মার্ট টেলিভিশনের মূল স্ক্রিনের নিচে আরেকটি বড় স্ক্রিন দেখা যাবে। ওই স্ক্রিনে দেখতে পাবেন বিজ্ঞাপন। অর্থাৎ বিনামূল্য টিভি দিলেও কোম্পানিটি বিজ্ঞাপন ও আপনার তথ্য সংগ্রহ করে প্রচুর অর্থ আয় করতে পারবে।
টেলি জানিয়েছে, দর্শক যা দেখে তার ভিত্তিতে তারা ডাটা সংগ্রহ করে। ওই ডাটার ভিত্তিতে তারা বিজ্ঞাপন দেখায়। তবে তাদের ডাটা সংগ্রহের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত কিছু ভৌগোলিক অবস্থানের ডাটা সংগ্রহের বিষয়টি নিঃসন্দেহে ভয়াবহ। সংস্থাটি জানাচ্ছে ১৩ বছরের নিচের কেউ এই টিভিতে রেজিস্টার করতে পারবে না।
যারা রেজিস্ট্রি করবেন তাদের সাংস্কৃতিক পরিচয়মূলক তথ্যও দেওয়া লাগতে পারে। আর ডাটা সংগ্রহের বিষয় সবার জানা। প্রথমে আপনার ডাটা সংগ্রহ করে একটি প্রোফাইল তৈরি হবে। তখন বিজ্ঞাপনের জ্বালায় টিকে থাকা মুশকিল হয়ে যাবে৷ তাছাড়া এই ডাটা কোনো ব্রোকারের কাছে বিক্রি করে নিরাপত্তার সমস্যাই হতে পারে।
নিকট অতীতে ভিজিও নামে একটি টিভি কোম্পানি তার ব্যবহারকারীর অভ্যাস মনিটর করছিল। অর্থাৎ স্মার্ট টিভি ব্যবহারকারীর বিপুল ডাটা সংগ্রহ করতে পারে। আধুনিক এই সময়ে কিছুই বিনামূল্যে পাওয়ার আশা করা যায় না। টেলির ক্ষেত্রেও তা বলা যাচ্ছে না।

এলো উবার টিনস একাউন্ট
ডিস্ট্রিবিউশন বিজনেসকে অটোমেশন করার নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ