গুগল ক্লাউড ডাটা সাহায্য করবে ইংল্যান্ড নারী ফুটবল দলকে

ক্রীড়ায় প্রযুক্তির ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে। আর এনলিটিক হিসেবে সবসময় কোনো না কোনো টুলের ওপর নির্ভর করতে হয়। ক্রীড়াক্ষেত্রে অবশ্য এনালিটিক্যাল টুল অনেক কম। তবে আগামী নারী ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড নারী দলকে সহায়তা করবে গুগল ক্লাউড ডাটা এমন একটি খবর সম্প্রতি পাওয়া গেছে। 

মূলত ফুটবল বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতি নিতে সহায়তা করবে এই টুল। টেকনিক্যাল এনালিসিস, প্রতিপক্ষের নানা তথ্য সংগ্রহ, কোচদের জন্য ভালো টেকটিক তৈরির সব রসদ সরবরাহ করবে গুগল ক্লাউড ডাটা। ফলে কোচ এখন তার পরিকল্পনা সাজাতে পারবেন আরও সুন্দরভাবে। 

প্রথমত, এফএ এর সঙ্গে গুগল ক্লাউডের আগেও সহযোগীতা ছিল। আর প্রস্তুতিপর্বে নিজ দলের বিভিন্ন উপাত্ত পাওয়ার সুযোগ পাওয়া যাবে গুগল ক্লাউডের মাধ্যমে। একটা ম্যাচের পুঙ্খানুপুঙ্খ ডাটা যেমন বল পজেশন, পাস, কর্নার, ফাউল ইত্যাদি তথ্য প্রস্তুতিপর্বের খেলার সময় হিসেব করা কঠিন হলেও গুগল অন্তত সুবিধা দিচ্ছে। এখন তথ্য পাওয়া সহজ হলে প্রস্তুতিও হবে ভাল। এ বিষয়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও তাদের আশাবাদ ব্যক্ত করেছেন।