উচ্চশিক্ষায় কোডিং নিয়ে এগুতে চান?

কোডিং হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটি ওয়েবসাইট করতে হলে আপনাকে কোডিং এর ব্যবহার করতেই হবে। কোডিং স্ট্রাকচারের বিভিন্ন ধরন হয়। যেমন: পি এইচ পি, ডট নেট, লিনাক্স, ইউনিক্স ইত্যাদি। শতকরা প্রায় ৫০ ভাগ অনলাইন ওয়েবসাইট তৈরি হয় এই পি এইচ পি কোডিং প্রোগ্রামিংয়ের মাধ্যমে। 

এ প্রসঙ্গে মনে রাখা দরকার পি এইচ পি ও ডট নেট এই দুটি ওপেন সোর্স প্রোগ্রাম। লিনাক্স ও ইউনিক্সের কোডিং তুলনায় জটিল ও এদের হ্যাক করা প্রায় অসম্ভব।

ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পি এইচ পি ও ডেক্সটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডট নেট কোডিং পদ্ধতি ব্যবহার করা হয়। ওয়েব ডিজাইনিংয়ে এইচ টি এম এল, সি এস এস ব্যবহৃত হয়, কিন্তু ওয়েব ডেভেলপমেন্টে পি এইচ পি বা ডট নেট বেসের প্রয়োজন হয়। আর আপনি যদি উচ্চতর জ্ঞান অর্জন করতে চান তাহলে পাইথন বা অন্যান্য কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। এখন প্রশ্ন হলো আপনি কোডিং নিয়ে আগালেও কি কাজ করবেন? যদি ওয়েবসাইট ডিজাইন করতে চান তাহলে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট এই দুটোর একটা করতে হবে। আবার আপনি সফটওয়ার ডেভেলপমেন্ট করতে চাইলে সফটওয়ার ডেভেলপমেন্ট করবেন। সেসবের আগে আপনাকে বুঝতে হবে ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি।

সচরাচর ওয়েবসাইট গড়ার দুটো অংশ থাকে। ডিজাইন আর ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন করা মানে ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করা। এইচটিএমএল বা সিএসএস ব্যবহার করে এই কাজ করা হয়। কিন্তু এই একই ওয়েবসাইটের প্রতিটা ভাগ যদি পরিবর্তন করতে হয় বা অন্য কোনও প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়েবসাইটটা অন্য ইন্টারফেসে (ধরা যাক, পি এইচ পি-তে) রূপান্তরিত হয় তখন সেটা ডায়নামিক হয়ে যায়। অর্থাৎ, কোনও এক জায়গায় পরিবর্তন করলে বাকি জায়গাতেও পরিবর্তন হয়ে যায়। এই বিষয়টা ওয়েব ডেভেলপমেন্টের আওতায় পড়ে।

সবশেষে রইলো সফটওয়ার ডেভেলপমেন্ট আর ডিজাইনের কাজ। এটিও অনেকটা একই।

অনেকে মনে করেন বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কম্পিউটার সায়েন্সে পড়লেই এ বিষয়ে জানা যায়। বাস্তবে তা সত্য নয়। কারণ কোডিং শেখানোর কাজটি বিশ্ববিদ্যালয় করে না। তারা আপনাকে দিকনির্দেশনা দেয়। কোডিং ভালোভাবে আয়ত্ব করার জন্য নিজেকেই প্রচুর পরিশ্রম করতে হয়। কিন্তু আপনি কোথা থেকে শুরু করবেন সেটা বোঝার জন্য আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে। তা না হলে আপনি এগুতে পারবেন না। কোডিং এ উচ্চশিক্ষা অর্জন করলেই আপনি কর্মক্ষেত্রে প্রাধান্য পাবেন তা নয়। অনেকেরই উচ্চশিক্ষা নেই কোডিং এ। তারপরও তারা কাজ দিয়ে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ডিগ্রিটি আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদনের একটি সুবিধা দিবে। কিন্তু দক্ষতা আপনাকেই গড়ে নিতে হবে।