মেটার বাণিজ্যিক ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১২:৪২

মেটা এললামা নামে একটি ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা। কোম্পানি সম্প্রতি এই কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিক সংস্করণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ওপেনএআই কিংবা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সেবার ক্ষেত্রে যে খরচ প্রয়োজন হয় তা মেটার এই কৃত্রিম বুদ্ধিমত্তায় লাগবে না। নতুন সংস্করণটির নাম দেওয়া হয়েছে এললামা ২। 

আপাতত মাইক্রোসফটে এজিউর ক্লাউড সার্ভিসের মাধ্যমে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যাবে। মেটা এক ব্লগেই জানিয়েছে মাইক্রোসফট তাদের পছন্দসই সহযোগী এই সেবার ক্ষেত্রে৷ এখন এন্টারপ্রাইজগুলো কোনো খরচ ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার সেবা নিতে পারবে। এই সেবা অবশ্য অ্যামাজন ওয়েব সার্ভিস, হাগিং ফেস এবং অন্যান্য ওয়েব প্রোভাইডারের মাধ্যমেও ডাউনলোড করা যাবে। 

মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, 'ওপেন সোর্স উদ্ভাবনকে উৎসাহিত করে। কারণ ডেভেলপাররা তখন নতুন কাজে আরও উৎসাহী হবে। এই ইকোসিস্টেম আরও উন্নত হবে যদি আরো মানুষ এখানে কাজ করতে পারব। অন্তত আমার তাই বিশ্বাস।'

এললামার মতো এত জটিল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সবজায়গায় ব্যবহার করা সহজ না। জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার নাসসেন্ট মার্কেটে ওপেনএআই, বিং আর গুগলের বার্ড রয়েছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার তুলনায় এললামাকে ৪০ শতাংশ বেশি ডাটা দিয়ে ট্রেইন করানো হয়েছে। আর এই সুবিধা পাওয়ায় তারা ক্লোজড সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। মাইক্রোসফটকে এখানে সহযোগী হিসেবে রাখার মূল উদ্দেশ্য তাদের প্রতিযোগী ক্লাউড কোম্পানি গুগল, অ্যামাজনের আগ্রাসন কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সেবা প্রদানের জন্য মাইক্রোসফট আজুরের ওপর নির্ভর করছিল। আর এই মুহূর্তে মেটা তাদের সহযোগী। মেটার অবকাঠামো ব্যয় নির্বাহ করার সুযোগ আছে। তারা যদি ক্রাউডসোর্সিং করে তাহলেই হবে। আর তা অনেকটাই সম্ভব। 

সূত্র: টেকনোলজি ম্যাগাজিন

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন