শেরপুরের গজনী পাহাড় থেকে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, রোববার রাতে বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধ্যানে পাহাড় থেকে ছোট গজনী এলাকায় আমন ধান ক্ষেতে নেমে আসে। এসময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। সকালে বন বিভাগ জানতে পায় ৩৫ বছর বয়সী পুরুষ বন্যহাতির একটি মৃতদেহ পড়ে আছে। বিকালে উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ময়নাতদন্তের পর হাতির মৃতদেহটি মাটি চাপা দেওয়া হয়। 

hati-1

স্থানীদের ধারণা, হাতিটি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। তবে পরিবেশবাদীরা অভিযোগ করেছেন, বন বিভাগের অসচেতনতা ও গাফিলতির কারণে গারো পাহাড়ে একের পর এক হাতি মৃত্যুর ঘটনা ঘটছে। 

রাংটিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বলেন, হাতির মরদেহ উদ্ধারের ঘটনা সত্য। তবে এতে বন বিভাগের কোনো গাফিলতি নেই। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ বলেন, হাতিটি কীভাবে মারা গেছে, তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।