লাখো দর্শকের মন জয় করলেন কণ্ঠশিল্পী আসমা

সংগীত পরিবেশন করে দেশ-বিদেশে মঞ্চ মাতিয়ে ভক্তদের মন জয় করেছেন নরসিংদীর কৃতি সন্তান কণ্ঠ শিল্পী আসমা জাহান। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত সচিত্র বাংলা কালচারাল সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সুর ডিঙ্গি মাল্টিমিডিয়ার চেয়ারম্যান। 

আসমা ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। বিটিভি, রেডিওসহ শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পী হিসেবে বহু সম্মাননা পেয়েছেন। বর্তমানে আমেরিকার নিউইয়র্কে বাংলাদেশ মার্চেন্ট এসোসিয়েশন ইনক এর আয়োজনে ব্রুকলিনে বছরের সর্বশেষ ও সর্ববৃহৎ পথমেলা দুটি অনুষ্ঠানে গান গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

আসমা জাহান বলেন, আমার এ অর্জন প্রিয় নরসিংদীবাসীর জন্য উৎসর্গ করলাম। সচিত্র বাংলা কালচারাল সংস্থার ও সুর ডিঙ্গি মাল্টিমিডিয়ার মাধ্যমে বিগত দিনে এলাকার দরিদ্র অসহায় মানুষের মধ্যে সাহায্য সহযোগিতা করে আসছি। আগামী দিনে দেশবাসীর জন্য আরও ভাল কিছু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।