উদ্যোক্তাদের লজিস্টিক সাপোর্ট প্রতিষ্ঠান স্কাইশীপের উদ্বোধন

স্কাইবাইবিডির লজিস্টিক সাপোর্ট স্কাইশিপ। শনিবার (২ ডিসেম্বর) ঢাকায় ই-ক্যাব মিরপুর গ্র্যান্ড মিটআপে স্কাইশিপ এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ই-ক্যাব পরিচালক সাইদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ই-ক্যাব পরিচালক এবং দারাজ বাংলাদেশ এর চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের ই-কমার্সের ট্রেড বডি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর পরিচালকবৃন্দ এবং ২৫০ এর অধিক ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাগণ।

স্কাইশিপ এর ফাউন্ডার রাসেল বিন আহাদ বলেন, আমরা ২০১৫ সাল থেকে দেশীয় ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের প্রোডাক্ট সোর্সিং, লজিস্টিক সাপোর্ট এবং তাদের ব্র্যান্ড তৈরি করে দেওয়ার কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের বৃহৎ পরিসরে চায়না থেকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য স্কাইশিপ চালু করা হলো। এর ফলে উদ্যোক্তারা কোনো প্রোডাক্ট চায়নাতে ক্রয় করার পরে বাংলাদেশে ইম্পোর্ট করতে সম্পূর্ণ লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করবে স্কাইশিপ।

উল্লেখ্য, স্কাইবাই বিডি হচ্ছে একটি বিটুবি গ্লোবাল সোর্সিং সলিউশন যার মাধ্যমে চায়না, হংকং সহ বেশ কয়েকটি দেশে উৎপাদিত ২০ কোটি প্রোডাক্ট সোর্স করতে পারেন উদ্যোক্তারা। যারা চায়না থেকে নিজেরা সোর্স করে প্রোডাক্ট ইমপোর্ট করতে চান তাদেরকে স্কাইশিপ দিচ্ছে লজিস্টিক সাপোর্ট। স্কাইশিপ এর রয়েছে নিজস্ব লজিস্টিক সাপ্লাই চেইন, ওয়্যারহাউজ এবং সম্পূর্ণ চাইনিজ টিম।