গাড়িপ্রেমীদের শৌখিনতা ও বিলাসিতার জন্য প্রায়শই অনেক ঝামেলাও পোহাতে হয়। আপনি যদি নতুন গাড়ি ক্রেতা হয়ে থাকেন, তবে কোথায় থেকে গাড়ি কিনবেন, কোন মডেলের কোন গাড়িটি লেটেস্ট ফ্যাশনে আছে সেটা নিয়ে একটা চিন্তা থাকে। আপনি যদি পুরাতন ইউজার হয়ে থাকেন তবে কোথায় গেলে ভালো মানের গাড়ি এবং সর্বোচ্চ ভোক্তা সেবা পাবেন সেটা আপনাদের ভাবিয়ে তোলে।
শুধু এখানেই শেষ নয়। গাড়ি কেনার পর কখনও না কখনও যে কোনো কারণে এর যে কোনো রকমের সার্ভিসিংয়ের প্রয়োজন পড়তে পারে। সেই গাড়ি কোথায় সার্ভিসিং করানো যায়, যে কোনো সার্ভিসিং সেন্টারে নিলে গাড়ির পূর্বের মান বজায় থাকবে কি না এসবও ক্রেতাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
কেমন হয় যদি গাড়ির শপিং আর সার্ভিসিং একই ছাদের নিচে করে নেওয়া যায়?
গাড়িপ্রেমীদের এই সব সমস্যার সমাধান করে দিচ্ছে বিশ্বাস ইম্পোর্টস। বিশ্বাস ইম্পোর্টস একটি গাড়ি ইম্পোর্টার প্রতিষ্ঠান,যাদের রয়েছে নিজস্ব সার্ভিসিং সেন্টার। বিশ্বাস ইম্পোর্টসের সহযোগী প্রতিষ্ঠান ও কার সার্ভিসিং সেন্টার হলো বিশ্বাস অটোমোবাইলস। সেই সাথে কার ডেকরেশনের জন্য বিশ্বাস অ্যাক্সেসরিজ রয়েছে বিশ্বাস ইম্পোর্টসের আরেক সহযোগী হিসেবে। অর্থাৎ, বিশ্বাস ইম্পোর্টস গাড়ি ভোক্তাদের সমস্যার সব কারণ সমাধান করতে একের মধ্যে সব সুবিধা নিয়ে আপনাদের দ্বারপ্রান্তেই অপেক্ষা করছে বিশ্বাস ইম্পোর্টস।
বিশ্বাস ইম্পোর্টস সম্পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে বিগত ১০ বছর ধরে কাজ করে চলেছে গাড়িপ্রেমীদের সেবায়। বিশ্বাস ইম্পোর্টস এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মুসা বিশ্বাস সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, আমরা আমাদের কাজের মান ধরে রেখে এভাবেই আমাদের সম্মানিত ক্রেতা- ভোক্তাদের সাথে সামনের দিনের পথ চলা আরও বেগবান করতে দৃঢ়প্রত্যয়ী। আপনারা সকলে পরামর্শ ও সহযোগিতা দিয়ে বিশ্বাস ইম্পোর্টসের পাশে থাকবেন।
বিশ্বাস ইম্পোর্টসের সার্ভিসিং অনেক পুরনো ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। গাড়ির পূর্বের মান অক্ষুণ্ন রেখে গাড়ির যথাযথ সার্ভিসিংয়ে বিশ্বাস ইম্পোর্টস পারদর্শী। বিশ্বাস ইম্পোর্টস সর্বদা ধৈর্য্যের সঙ্গে ক্রেতাদের কাছ থেকে সমস্যা বুঝে নিয়ে যত্ন ও সুনামের সঙ্গে গাড়ির সমস্যার সমাধান করে যাচ্ছে।

