আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার পতনের ইস্যু নিয়ে দেশব্যাপী আন্দোলনে নেমেছে বিএনপি-জামায়াত। এ জন্য তারা একের-পর এক হরতাল-অবরোধের ডাক দিচ্ছে। আর সেইসব দিনে বিভিন্ন যানবহন পুড়িয়ে মানুষ হত্যাসহ নাশকতার ঘটনা ঘটাচ্ছে তারা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনাসহ বিভিন্ন নাশকতার মামলায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানান, হরতাল-অবরোধের নামে যারা পরিবহনে আগুন দিয়ে দেশের সম্পদ নষ্ট করাসহ মানুষকে হত্যা করে, তাদের সঙ্গে কোনো আপোষ নেই। আমরা বাঘায় পৃথক কয়েকটি যানবহন পোড়ানো ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ইতিমধ্যে অনেককেই আটক করেছি। সর্বশেষ মঙ্গবার রাত ১১ টার সময় বাঘার ছাতারী এলাকার পাকা রাস্তায় একটি চাল বোঝায় চলন্ত ট্রাক পুড়িয়ে দেওয়াসহ ড্রাইভারকে আহত করা হয়েছে। আমরা এ সকল নাশকতার ঘটনায় বুধবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করেছি।
আটককৃতরা হলেন একই গ্রামের আনোয়ার ওরফে আনার মন্ডলের দুই ছেলে মো. জহুরুল মণ্ডল (৪৩) ও মো. রুহুল আমীন, মজিবুর রহমানের ছেলে মো. মুক্তার হোসেন (৪৩), ক্ষুদি ছয়ঘটি গ্রামের চয়েন উদ্দিনের ছেলে মো. আসতুল আলী (৪২), আড়ানী গ্রামের মোজাহার আলীর ছেলে নজরুল ইসলাম (৫৪), আড়পাড়া গ্রামের ছফুর মন্ডলের ছেলে মো. মিল্টন (৩৮), মতিউর রহমানের ছেলে তবিবুর রহমান (৫৮), ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মশিউর রহমান ওরফে মন্টু (৪৫) বড় ছয়ঘটি গ্রামের মছের উদ্দিন মন্ডলের ছেলে ফরিদ আহম্মেদ (৬০), হিজলপল্লি গ্রামের জসিম উদ্দিন প্রমাণিকের ছেলে রব্বিল আলী প্রামাণিক (৬০), ছাতারী গ্রামের আক্কাস আলী ছেলের আকতার হোসেন (২২)।
জানা গেছে, গভীর রাতে বাঘার চকছাতারি এলাকায় প্রাণীসম্পদ অধিদপ্তরের সামনে একটি চাল বোঝায়কৃত চলন্ত ট্রাকে ইট-পাটকেল নিক্ষেপ ও পেট্রল বোমা হামলা করে ট্রাকটিকে পুড়িয়ে দেওয়া হয়। এতে নষ্ট হয় ২০ টন চাল। অনেকেই বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নৎসাত এবং সরকার পতনের ইস্যু নিয়ে হরতাল-অবোরধ এর নামে বিএনপি-জামায়াতের লোকজন এ এই ঘটনা ঘটিয়েছে। পরবর্তীতে খবর পেয়ে বাঘা থানা পুলিশ আহত ড্রাইভারকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেন এবং ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা জানান, নাশকার সঙ্গে সম্পৃক্ত অনেককেই আটক করেছি। তবে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করি। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।