রাজশাহী-৬

নৌকার প্রচারণায় নেমে ১০০ কিলোমিটার হাঁটতে চান শাহরিয়ার আলম

নৌকা প্রতীকের প্রচারণায় নেমে ১০০ কিলোমিটার পথ হাঁটার ঘোষণা দিয়েছেন শাহরিয়ার আলম। তিনি রাজশাহী-৬ চারঘাট-বাঘা থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও দুইবারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে তিনি প্রতিদিন ছুটছেন মাইলের পর মাইল। তার ভাবনা, ৭১ এর পরে এই আসন থেকে সর্বপ্রথম তিনি নৌকার মাঝি হয়েছেন। আর এটি তাকে ধরে রাখতে হবে। অবশ্য এরও একটি কারণ ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন তিনি। তার মতে, প্রধানমন্ত্রী একটানা চতুর্থবারের মতো তাকে দলীয় প্রার্থী করে এলাকায় পাঠিয়েছেন। যা সবার ভাগ্যে জোটে না। এ কারণে তিনি আবারও জয়ের লক্ষ্য নিয়ে প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে কুশলবিনিময় ও নৌকায় ভোট চাচ্ছেন। তার লক্ষ্য, এবারের নির্বাচনে তিনি ১০০ কিলোমিটার পথ পাড়ি দিবেন।

Bagha(01)20-12-23

লোকজন জানান, শাহরিয়ার আলম যখন যে এলাকায় যাচ্ছেন তখন সঙ্গে নিচ্ছেন ঐসব এলাকার স্থানীয় নেতা-কর্মীদের। শুনছেন ভোটারদের চাওয়া-পাওয়া ও অভাব-অভিযোগের কথা। এদিক থেকে কখনো-কখনো প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে এলাকাভিত্তিক স্থানীয় নেতাদের। তারা পড়ছেন চাপের মধ্যে। তবে যেখানে যে সমস্যায় থাকুক না কেন, তাৎক্ষণাত সেটির তালিকা হচ্ছে এবং নির্বাচন পরবর্তী সময়ে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট-বাঘার সংসদ সদস্য শাহরিয়ার আলম। 

bbb

সরেজমিন দেখা গেছে, ২০ ডিসেম্বর দিনব্যাপী তিনি স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট চেয়েছেন বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের সব ওয়ার্ড এবং পাড়া-মহল্লায়। এ সময় তিনি ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা লক্ষ্য করেছেন। অনেকেই প্রিয় নেতাকে কাছে পেয়ে জড়িয়ে ধরছেন। তিনি একটি মোড়ে গিয়ে এলাকার মুরব্বীদের সঙ্গে কুশল বিনিময়কালে তারা বলেন, আপনি প্রতিটি এলাকায় যেভাবে উন্নয়ন করেছেন তা থেকে আপনার ভোট চাইতে আসার দরকার ছিল না। তার পরেও এসেছেন। এ জন্য আমরা খুশি হয়েছি। তবে দলীয় মনোনয়ন না পেয়ে যেসব নেতারা জোট বেঁধে একজনকে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে তার পেছনে ছুটছেন তার একটি বিহিত চাই। এ সময় শাহরিয়ার আলম তাদের সান্তনা দিয়ে সকলের কাছে দোয়া প্রত্যাশা করে বলেন, ধৈয্য হারাবেন না, আপনারা পাশে থাকলে কোনো অপশক্তি নৌকাকে পরাজিত করতে পারবে না। জয় আমাদের হবেই হবে। 

Bagha(03)20-12-23

উল্লেখ্য, রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে এবার মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত একজন নেতা রায়হানুল হক সতন্ত্র  প্রার্থী হয়েছেন। বাঁকি ৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হয়ে এলাকায় প্রচারণায় আছেন।