সপ্তমবারের মতো নির্বাচিত হলেন রাজিউদ্দিন রাজু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরায় সপ্তমবারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।

রোববার (৮ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে রির্টানিং অফিসার ও নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম বেসরকারীভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
 
নির্বাচনে রাজিউদ্দিন আহমেদ নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৭শত ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী একই দলের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৭৭ ভোট।

অন্য প্রার্থীদের ভোটের সংখ্যা ইসলামী ঐক্যজোটের মুফতি আব্দুল কাদির মোল্লা (মিনার) ১ হাজার ৩শ ৩৭, জাতীয় পার্টি প্রকৌশলী শহিদুল ইসলাম (লাঙ্গল) ৭শ ৫৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস মমতাজ মহল (ডাব) ১৫৫ ভোট, গণফ্রন্ট মো. নাজমুল হক সিকদার (মাছ) ১০১ ভোট, স্বতন্ত্র সোলায়মান খন্দকার (কেচি) ৩৩৭ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিটু মিয়া (টেলিভিশন) ৭৫ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ মো. মাহফুজুর রহমান (মশাল) ৬৯০ ভোট।

উল্লেখ্য, এ উপজেলায় ভোটার ৪ লাখ ৫৫ হাজার ২শ ৯৭ জন। কেন্দ্র সংখ্যা ১৬৩। ভোট কক্ষ ৯৮৩টি। সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।