নতুন শিক্ষামন্ত্রীকে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির শুভেচ্ছা

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) নেতারা।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে মন্ত্রীর বাসভবনে গিমাডাঙ্গা টুংগীপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাসমাশিস খুলনা অঞ্চলের সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম অন্য নেতাদের নিয়ে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও খুলনা জেলা বাসমাশিসের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, বঙ্গবন্ধু স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্বাশিপ নেতা শরীফ মোমরেজ আলী, বাসমাশিস কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও শিক্ষকনেতা মো মঈন উদ্দিন, ঢাকা মহানগরীর শিক্ষকনেতা মো. মোক্তার আলম, টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকনেতা মো. হাসমত আলী, বাসমাশিস খুলনা জেলা কমিটির দপ্তর সম্পাদক ও শিক্ষক সালাউদ্দিন, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালইয়ের শিক্ষক মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।