পড়াশোনায় মন বসাতে পারবেন ধনু, জ্ঞানস্পৃহা বাড়বে মকরের

আজ ৪ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ৫ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৮ ও ৯। শুভবার: শনি ও মঙ্গলবার। শুভ রত্ন: নীলা ও রক্তপ্রবাল।

প্রকৃতিগতভাবে আপনি :সাহসী আত্মবিশ্বাসী ও সংগ্রামী। আপনি উচ্চাভিলাষী। প্রশাসনিক ও সাংগঠনিক যোগ্যতা আছে আপনার। পরিচিতদের চেয়ে উচ্চ মর্যাদয় আসীন না হওয়া পর্যন্ত আপনি পরিতৃপ্ত হতে পারবেন না। আপনার জীবন হবে ঘাত ও প্রতিঘাতপূর্ণ। অপ্রত্যাশিত সৌভাগ্য ও ভাগ্যবিড়ম্বনা ঘটতে পারে আপনার। শত্রুতা, দুর্ঘটনা ও ঝুঁকি সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জীবনকে অর্থবহ করে গড়ে তোলার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যাবসায়িক দিক ভালো না-ও থাকতে পারে। রিপুকে সংযত রাখুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অন্যের প্রতি সদাচরণ করুন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো না-ও থাকতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পেতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। উত্তেজনা পরিহার করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে।