প্রভাব বাড়বে মেষের, মন ভালো থাকবে মকরের

আজ ১৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার। ৫ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ৬ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও রবি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৮। শুভ বার: শনি ও রবি। শুভ রত্ন: নীলা ও রুবি।

প্রকৃতিগতভাবে আপনার ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ প্রখর। আপনি সৃজনশীল ও স্বাধীনচেতা। ধ্যানধারণায় আছে মৌলিকত্ব। নতুনত্বের ছোঁয়া দিতে চান সবকিছুতে। আপনি সিরিয়াস। সব জিনিসের গভীরে প্রবেশ করতে চান। সকল দায়িত্ব পুরোপুরি সম্পাদন করতে চান। অন্যের চিন্তা দ্বারা সহজে প্রভাবিত হন না। সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে কাজ করুন। জীবনে অনেক বাধা এলেও ধৈর্য ও অধ্যবসায় আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটবে আপনার জীবনে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। ছোট ভাইবোনদের সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো থাকতে পারে।