আজ ২০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার। ৬ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ৭ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৪। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: মুক্তা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি অত্যন্ত অনুভূতিপ্রবণ ও আদর্শবাদী। আপনি বিনয়ী, ভদ্র ও স্পর্শকাতর। বৈচিত্র্য ও ভ্রমণ আপনার প্রিয়। বইয়ের জগতে সহজেই ডুবে যেতে পারেন। অতীন্দ্রিয় ও আধ্যাত্মিকতার প্রতিও থাকতে পারে আপনার ঝোঁক। আপনি বড় কিছু করার কল্পনা করেন। কিন্তু আত্মবিশ্বাসের অভাব আছে। আত্মবিশ্বাস অর্জন করতে পারলে ও অনুপ্রেরণা পেলে আপনার কল্পনা বাস্তব রূপ লাভ করবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর ভালো থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বড় ভাইবোনদের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। পিতার শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করে গড়ে তোলার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে। পেশাগত দিক ভালো থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কারো সঙ্গে নতুন বন্ধুত্ব হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো থাকতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।