আজ ২৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১২ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউওরেনাস ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৭। শুভবার: রোববার ও সোমবার। শুভ রত্ন: গার্নেট ও এমিথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: আদর্শবাদী কল্পনাপ্রবণ ও অস্থিরচিত্ত। নিজস্ব মানসিক জগতে বিচরণ করতেই আপনি ভালোবাসেন। উদার মানসিকতায় আপনি বিশ্বাসী। আপনার ইনটুইশন প্রখর। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক থাকতে পারে। লক্ষ্যের প্রতি দৃঢ়তার অভাব আছে আপনার মধ্যে। পারিপার্শ্বিক ঘটনাপ্রবাহ ও খেয়ালিপনা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া থেকে আপনাকে সতর্ক থাকতে হবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যাবসায়িক দিক ভালো না-ও থাকতে পারে। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। রিপুকে সংযত রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনিয়োগে সাফল্য পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর ভালো না-ও থাকতে পারে। আহারে বিহারে সতর্ক থাকুন। সীমালঙ্ঘন করা ঠিক হবে না। শত্রুদের সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।