মামলা-মোকদ্দমা এড়াতে হবে সিংহকে

আজ ২৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার। ১২ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৩ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৮। শুভ বার: শনি ও রবি। শুভ রত্ন: নীলা ও গার্নেট।

প্রকৃতিগতভাবে আপনি গতিশীল ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। ধৈর্যের সঙ্গে সঙ্গে আপনার আছে অধ্যবসায়। আপনি শান্তি চান। সবার জন্য কল্যাণ চান। তবে প্রতিদ্বন্দ্বিতাকে আপনি ভয় পান না। বাধা ও ঝামেলা ছাড়া জীবনে কোনো কিছুই আপনি অর্জন করতে পারেন না। তাই অনেক সময় আপনি হয়ে ওঠেন বিপদক্লিষ্ট। জীবনে কঠিন দায়িত্ব আপনার ওপর অর্পিত হতে পারে। স্বীকৃতি পাওয়া কঠিন হলেও অধ্যবসায় আপনাকে সাফল্য এনে দেবে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
মন ভালো থাকবে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। উত্তেজনা পরিহার করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। মাথাব্যথায় ভুগতে পারেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ মেনে চলুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পেশাগত দিক ভালো যাবে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। তীর্থযাত্রা হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পর ধন প্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো ব্যাপারে বিবাদে জড়াতে যাবেন না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন।