বয়সসীমা লঙ্ঘন, ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত

বয়সসীমা লঙ্ঘন করে ভর্তি করায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার (প্রথম শ্রেণি) ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সিদ্ধান্ত জানিয়ে আজ বুধবার হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করেছে মাউশি।

মাউশি সূত্রে জানা গেছে, ১৬৯ শিক্ষার্থীর ভিকারুননিসা নূন স্কুলের বিভিন্ন শাখায় ভর্তি চ্যালেঞ্জ করে ভর্তিচ্ছু অপর দুই শিক্ষার্থীর অভিভাবক রিট আবেদন করেছিলেন।

মাউশির এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা (নিজেদের নির্ধারিত) অনুসরণ করেনি। ২০১৭ সালের ১ জানুয়ারির আগে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের ভর্তি করাটা ছিল বিধিবহির্ভূত। এ অবস্থায় বিধিবহির্ভূতভাবে ভর্তি হওয়া ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি 

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, মাউশির চিঠি আমরা পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।