আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা 'অঞ্জনা' 

রাজধানীর সীমান্ত সম্ভারে অনুষ্ঠিত হয়েছে সোনার বাংলা গ্রিন সিটি সাকসেস অ্যাওয়ার্ড ২০২৪। মঙ্গলবার (৫ মার্চ) আয়োজনটির উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন উর রশিদ (বীর বিক্রম)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অর্থ সচিব পীরজাদা শহিদুল আলম ও অতিরিক্ত জনপ্রশাসন সচিব আল আমীন। অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য আজীবন সম্মাননা দেয়া হয় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনাকে। এ সময় উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান এ গুণী অভিনেত্রীকে
 
অশ্রুসিক্ত চোখে অঞ্জনা বলেন, আজীবন সম্মাননা পাওয়া মানে বয়স শেষ হয়ে যাওয়া নয়।

এই গুনী অভিনেত্রী আরও জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন চলচ্চিত্র আসবে।

চিত্রনায়িকা মাহিয়া মাহী বলেন, প্রতিটি পদকই আনন্দের।পুরস্কার নেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিনেত্রী আরও জানান, মানসিকভাবে অনেকটাই অসুস্থ বর্তমানে। 

এদিন ব্যবসায়িক অবদানের জন্য সাকসেস অ্যাওয়ার্ড প্রদান করা হয় ইউরো বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন ও ফাতেমা আক্তার আঁখিকে।