নীলফামারীর কিশোরগঞ্জে চায়ের সঙ্গে চেতনানাশক ট্যাবলেট দিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে সংঘবদ্ধ চক্র। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঝর্ণার মোড়ে অবস্থিত দিপিকা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দিপিকা জুয়েলার্সের মালিক কিশোর কুমার রায় মিঠুকে চেতনানাশক চক্রের ২ সদস্য চায়ের দোকানে নিয়ে গিয়ে চা খাওয়ানোর সময় চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে দেয়। পরে জুয়েলার্সে গিয়ে ওই চক্রকে স্বর্ণালঙ্কার দেখার সময় জুয়েলার্সের মালিক মিঠু অচেতন হয়ে পরে। এ সময় তারা ঝুমকা, দুলসহ প্রায় ২ লক্ষাধিক স্বর্ণালঙ্কার নিয়ে তারা চম্পট দেয়।
দিপিকা জুয়েলার্সের মালিক কিশোর কুমার রায় মিঠু জানান, আমার কর্মচারী রবি রায় অদূরে কর্মরত থাকলেও এ ঘটনাটি আঁচ করতে পারেনি। বিষয়টি আমি থানায় জানিয়েছি।
কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র রায় জানান, আমরা থানার সিসি ক্যামেরায় অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছি।