হজে যেতে শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম চেয়েছেন সাকিব!

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে সাকিব আল হাসান সম্ভবত দলে থাকছেন না। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে এ তথ্য জানান বিসিবির প্রধান নির্বাচাক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘টানা খেলে যাওয়ায় সাকিব এখন ক্লান্ত। তাই আপাতত বিশ্রাম চেয়েছে সে। সম্ভবত এই সময়টাতে সে হজ পালনে যাবে। তবে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।’ 

বিশ্বকাপে বাংলাদেশের সামগ্রিক পারফরমেন্স আশানুরূপ নয়। তবে ব্যক্তিগতভাবে সাকিব দুর্দান্ত পারফর্ম করেছেন। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছেন। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। হাফসেঞ্চুরি খেলেছেন ৫টি। বল হাতেও উজ্জ্বল ছিলেন। ৮ ম্যাচে ৫.৩৯ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেছেন। সাকিবের সেরা বোলিং ৫/২৯। 

আরও পড়ুন : ভিকারুন নিসায় অধ্যক্ষ নিয়োগ বাতিলের চিঠি

বিশ্বকাপে অলরাউন্ডারদের পারফরম্যান্স তালিকায় চারে অবস্থান করছেন সাকিব। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত মোট চারটি বিশ্বকাপ খেলেছেন সাকিব। ২৯ ম্যাচে ৪৫.৮৪ গড়ে ১১৪৬ রান করেছেন। উইকেট শিকার করেছেন ৩৪টি।

ইত্তেফাক/কেআই