চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুলাল উদ্দীন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
দুলাল উদ্দীন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ ঝড়ুটোলা গ্রামের শফিকুল ইসলামে ছেলে।
আরও পড়ুন:পাঁচ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা
স্থানীয়রা জানায়, কিরণগঞ্জ সীমান্তের ১৭৮ নং পিলার এলাকা দিয়ে রবিবার রাতে ভারতে যায় দুলাল উদ্দীনসহ আরো বেশ কয়েকজন। এ সময় সুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে দুলাল গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসান বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তবে তিনি বলেন, এ প্রসঙ্গে দুপুর আড়াইটার দিকে জানাতে পারব।
ইত্তেফাক/এমআরএম