গাইবান্ধায় জেলের জালে মর্টার শেলের মতো বস্তু

গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ও সাপমারা ইউনিয়নের সীমানা গোশাইপুর এলাকা থেকে মর্টার শেলের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে করতোয়া নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে উঠে আসে এটি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ বলেন, মর্টার শেলের মতো দেখতে বস্তুটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। তবে এটি তাজা না নিষ্ক্রিয় বলা মুশকিল।

তিনি আরও বলেন, তাই সেনাবাহিনীরে বোমা বিশেষজ্ঞদলকে খবর দেওয়া হয়েছে।