নিজ দেশে ফিরে যেতে উখিয়ায় রোহিঙ্গা তরুণদের সমাবেশ

নিজ দেশে ফিরে যেতে সমাবেশ করেছে রোহিঙ্গা তরুণরা। কক্সবাজারের উখিয়ার ক্যাম্প সংলগ্ন মাঠে ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান এ সমাবেশের আয়োজন করে।

শনিবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ আমিন।

1732374007-e06d061a77a7bde916b8a91163029d41

রোহিঙ্গা নেতা মাস্টার দিল মোহাম্মদ বলেন, সমাবেশে সব রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ থাকতে ও আরাকানে ফিরে যেতে প্রস্তুত থাকতে বলা হয়।

মিয়ানমারের ফিরে যেতে তরুণরা ক্যাম্পে আরও সচেতনতা বাড়ানোর জন্য কার করার কথা জানান তিনি। দুপুরে সমাবেশটি শেষ করা হয়।

rohinga-2-20241123193318

এ বিষয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা যুবকরা ক্যাম্পে একটি সমাবেশ করেছেন। সমাবেশটি দুপুরের দিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জন্য এপিবিএন পুলিশের টিম জোরদার করা হয়েছে।