ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নাজিরেরবাগ এলাকা থেকে বিদেশী পিস্তলসহ সাহাদাত হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। রোববার বিকেলে তাকে আটক করা হয়। সাহাদাত মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার রাজনগর এলাকার মো. আক্তার হোসেনে ছেলে।
র্যাব-১০, সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন এক প্রেস বিফিংএর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সাংবাদিকদের।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের
মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ছুরিসহ সাহাদাতকে আটক করা হয়। সোমবার তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম