ব্র্যাক ব্যাংকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, থাকছে না বয়সসীমা

ব্র্যাক ব্যাংক পিএলসি সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। এই পদে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। আগ্রহীরা আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ
- প্রতিষ্ঠান: ব্র্যাক ব্যাংক পিএলসি  
- বিভাগ: আন্ডাররাইটিং, হোলসেল ব্যাংকিং  
- পদের নাম: সিনিয়র ম্যানেজার  
- পদসংখ্যা: নির্ধারিত নয়  
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর  
- অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর  
- বেতন: আলোচনা সাপেক্ষে  
- চাকরির ধরন: ফুলটাইম  
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন  
- বয়সসীমা: নির্ধারিত নেই  
- কর্মস্থল: যে কোনো স্থান  

আবেদন প্রক্রিয়া 
শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আগ্রহীরা ব্র্যাক ব্যাংক পিএলসি-এর নির্ধারিত পোর্টালে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ 
১৬ ফেব্রুয়ারি ২০২৫  

বিস্তারিত তথ্যের জন্য ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।